আগামী বছর ফিরবে গ্যালাক্সি নোট
চলতি বছরে স্যামসাং কোনো গ্যালাক্সি নোট ফ্ল্যাগশিপ উন্মোচন করবে না। তবে সিরিজটি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। আগামী বছরেই দেখা মিলবে নতুন নোট সিরিজের। খবর ফোনএরিনা।
দক্ষিণ কোরিয়ান ইওনহাপ নিউজ এজেন্সিং জানিয়েছে, এক বছরের মধ্যে এস পেন সমর্থিত দুটি ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করা কঠিন হয়ে যাওয়ায় ২০২১ সালে নতুন নোট হ্যান্ডসেট উন্মোচন হবে না। খোদ স্যামসাংয়ের আইটি ও মোবাইল কমিউনিকেশনের কর্তাব্যক্তি ডিজে কোহ সংবাদ সংস্থাটিকে এই তথ্য জানিয়েছেন।
গ্যালাক্সি এস২১ আল্ট্রা হলো দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটির নোট সিরিজের নয় এমন ফোন যাতে স্টাইলাস সুবিধা থাকছে। এছাড়া শোনা যাচ্ছে নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এর সাথেও ডিজিটাল পেন থাকতে পারে।
এছাড়া বিশ্বব্যাপী চিপের সংকটকেও নোট সিরিজ দেরিতে আসার কারণ হিসেবে মনে করছেন অনেকেই। স্যামসাং সাধারণত তৃতীয় প্রান্তিকে নোট সিরিজ উন্মোচন করলেও আগামী বছরে সেটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কোহ।
ডিবিটেক/বিএমটি